বাংলাদেশের খবর

আপডেট : ০১ June ২০২৪

ভুয়া র‍্যাব পরিচয়ে স্বর্ণ সহ স্বর্ণকারকে অপহরণ কালে জনতার হাতে আটক


সিংগাইর( মানিকগঞ্জ) প্রতিনিধি:

ঢাকা জেলার দোহার জয়পারা বাজার হতে স্বর্ণালাংকার সহ এক স্বর্ণকার কে অপহরণ কালে যানজটে পড়ে হাইচ সহ একটি সংঘবদ্ধ চার ছিনতাইকারী সদস্য জনতার হাতে আটক হন । উত্তেজিত জনতা ঐ চার ছিনতাইকারী দের কে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। এঘটনায় এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। জনতার হাতে ধৃত ছিনতাই কারী হলোঃ শামীম, মিরাজুল ইসলাম, সম্রাট, আজিমউদ্দিন । এরা ফরিূপুর, পাবনা ঢাকা জেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান ১ জুন ২০২৪ শনিবার সকালে দোহার জয়পারা বাজারের নির্জলা অলংকারের স্বর্ণ ব্যবসায়ী বৈদ্য সুমনকে প্রায় ১ কেজি স্বর্ণ সহ একটি সাদা হাইচ গাড়ি(ঢাকা মেট্রোআ চ-১৯-৯৪৫৭)৷ তে তুলে নিয়ে, নবাবগঞ্জের বাহ্রা হয়ে সিংগাইরের জামশা বাজারে পৌঁছালে ঐ অপহরণকারীরা যানজটে পড়ে। বাজার ব্যবসায়ী ও স্থানীয় জনতার সন্দেহ হলে ঐ ছিনতাইকারী সদস্যের চারজনকে আটক করেন। এসময় এক ছিনতাই কারী পালিয়ে উত্তর গোলাডাঙ্গা পৌঁছালে গ্রামবাসীর হাতে তিনিও আটক হন। আটকের পর এদের গণধোলাই দিয়ে সিংগাইর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঈদকে সামনে রেখে এসব ছি ন তা ই কারী চক্র মাঠে নেমেছে বলে স্থানীয়দের ধারণা। সিংগাইর থানার ওসি জিয়ারুল ইসলাম বলেন ছিনতাইকারীদের কে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১