আপডেট : ০৩ June ২০২৪
নড়াইল প্রতিনিধি: নড়াইলে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষির্কী পালিত হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টায় নড়াইল বেবি কেয়ার স্কুলে কেক কেটে ও আলোচনা সভা পালনের মধ্যদিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন নড়াইল জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন নড়াইল জেলা শাখার সভাপতি সালেহা পারভিনের সভাপতিত্বে আলোচনা করেন, নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নিয়াজ মাহফুজ খান টিটো, নড়াইল জেলা শাখার সহ-সভাপতি মোঃ মতিয়ার রহমান , নড়াইল জেলা শাখার যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি কার্যকরী পরিষদের সদস্য সোনিয়া ফেরদৌস জঁথী,নড়াইল জেলা শাখার সদস্য মোঃ রফিকুল ইসলাম। এ সময় বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী পরিষদে সোনিয়া ফেরদৌস জুঁথী সদস্য নির্বাচিত হওয়ায় তাকে নড়াইল জেলা শাখার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং কেককাটা হয়। সভায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নির্বাচিত চেয়ারম্যান মিসেস মনোয়ারা ভুইয়া ও মহাসচিব মোঃ মিজানুর রহামান সরকারসহ ৬১ সদস্য বিশিষ্ট কেন্দীয় কমিটি সকল সদস্যকে অভিনন্দন জানানো হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১