বাংলাদেশের খবর

আপডেট : ০৩ June ২০২৪

ধামরাইয়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ  ৬ টি  উন্নয়ন কাজের উদ্বোধন 


ধামরাই( ঢাকা) প্রতিনিধি:

ঢাকার ধামরাইয়ে  শিক্ষা প্রতিষ্ঠানসহ ৬ টি উন্নয়ন কাজের  উদ্বোধন করা হয়েছে।এ ৬ টি উন্নয়ন কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ কোটি টাকা।

আজ সোমবার  এ সব উন্নয়ন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। 

উপজেলার  কেলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ নির্মাণ, কুশুরা ইউনিয়নের ধানতারা জি সি মির্জাপুর উপজেলার সড়ক ( ধামরাই অংশ) চেইন ( ০০-২২০০) মিটার শক্তিশালী ও প্রসস্তকরণ কাজের  ভিত্তিপ্রস্তর স্থাপন, খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ নির্মাণ কাজের ভিক্তি প্রস্তর, গোলাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর ও  বি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ নির্মাণ কাজের  ভিত্তিপ্রস্থ স্থাপন, দীঘল গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ নির্মাণ কাজের  ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবির, উপজেলা প্রকৌশলী তরুন কুমার বৈদ্য,  শিক্ষা কর্মকর্তা কামরুন্নাহার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন,   ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও শিক্ষক - শিক্ষার্থীসহ অন্যান্য নেতৃবৃন্দ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১