আপডেট : ০৪ June ২০২৪
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বিকল কাভার্ডভ্যানের পেছনে অন্যটির ধাক্কায় সহোদর চালক মো: সাগর ও সহকারী বেলাল হোসেন নিহত হয়েছেন। নিহত দুই সহোদর কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ঝিনাইহাট এলাকার বড়গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া এলাকায় ঢাকাগামী কাভার্ডভ্যান (ঝিনাইদহ -চঃ -মেঃ উ ১১- ২৬৭৮) গাড়িটির ইঞ্জিন বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে চালু করার সহযোগিতার সময় মধ্যখানে থাকা (ঢাঃমেঃ ট-১৪-৬০৮৬) গাড়িটিকে পিছন থেকে অন্য আরেকটি কাভার্ডভ্যান( ঢাঃমেঃট-১১-৯১৭৪) ধাক্কা দেয়। এতে বিকল কাভার্ডভ্যানের চালক ও সহকারী দুই গাড়ির মাঝখানে আটকে যায়। স্থানীয় জনগণ ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করেন। মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে নিহত কাভার্ডভ্যান চালক ও সহকারীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১