বাংলাদেশের খবর

আপডেট : ০৫ June ২০২৪

পুলিশের চাপে ৪৮ ঘন্টা নির্ঘুম চালক দুর্ঘটনার কবলে


কুষ্টিয়া প্রতিনিধি:

‘রিকুইজিশন’ মাইক্রোবাস জেলার মধ্যে সীমাবদ্ধ থাকার কথা থাকলেও ডিবি পুলিশের সেচ্ছাচারিতায় জোরপূর্বক কুষ্টিয়া থেকে নিয়ে যাওয়া হয়েছে রংপুরে। সেখানে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে গাড়িটি।দুর্ঘটনায় এক পুলিশ কর্মকর্তা সহ ২ জন আহত হয়েছে।

নিয়ম বহির্ভূত গাড়ি ব্যবহার, চালোকদের পারিশ্রমিক না দেওয়া, জোরপূর্বক গাড়ি নেওয়া সহ ডিবি পুলিশ ও ট্র্যাফিক পুলিশের বিরুদ্ধে নানা অনিয়মের প্রতিবাদে বুধবার সকাল ১২ টায় ট্র্যাফিক অফিসের সামনে অবস্থান নিয়েছে মাইক্রোবাস মালিক সমিতির নেতা কর্মীরা।

মাইক্রোবাস ড্রাইভার ও মালিক সমিতির সূত্রে জানা যায়, ২ জুন সোমবার বেলা ১২ টায় ১৬ সিরায়ালের হাইচ ঢাকা মেন্ট্র - চ (১৬-০-৪৪৫) নাম্বার প্লেটের ‘রিকুইজিশন’ করা গাড়ী নিয়ে যায় ডিবি পুলিশ। ৫ জুন সকালে চালক ছাব্বিরের কাছে খোঁজ নিয়ে যান যায় গাড়িটি রংপুরে গিয়ে কাভার ভ্যানের সাথে সংঘর্ষ হয়েছে।

সড়ক দুর্ঘটনার কবলে পড়া গাড়ির চালক ছাব্বির জানান,ইচ্ছা না থাকলেও জোরজবরদস্তি করে সোমবার সন্ধ্যায় পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয় গাড়িটি। এরপর রংপুরের উদ্দেশ্য রওনা দেন। গন্তব্যে পৌঁছায় রাত ১০ টা ৩০ মিনিটে।একটানা তিনদিন ২ রাত গাড়ি চালানো লাগে চালককে। আজ ভোর ৬ টায় পির গঞ্জ থানার সামনে পিছন থেকে এসে ধাক্কা দেয় কাভার ভ্যান।

মাইক্রোবাসের মালিক রায়হান কবির ক্ষোভ প্রকাশ করে বলেন গাড়িটা জেলার মধ্যে থাকার কথা। নিয়ে গিয়েছে রংপুর।সেখানে সড়ক দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে মাইক্রোবাস।মেরামতের জন্য ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন তিনি।

মাইক্রোবাস স্ট্যান্ড এর সভাপতি মিলন বলেন,কোন চালকের পক্ষে ৪৮ ঘণ্টা গাড়ি চালানো সম্ভব না।তবুও, জোরপূর্বক চালাতে বাধ্য করানো হয় চালকদের।প্রশাসনের হুমকিতে নিরুপায় হয়েই জীবনের ঝুঁকি নিয়ে তাদের ডিউটিতে যেতে হয়। নিয়ম বহির্ভূতভাবে গাড়িটা নিয়ে গেলে দুর্ঘটনার কবলে পড়ে। এসব অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিয়েছি।

বিষয়টি নিয়ে কুষ্টিয়া ট্র্যাফিক ইন্সপেক্টর ফকরুল আলোমের সাথে কথা হলে তিনি ছুটিতে আছেন বলে বিষয়টি এড়িয়ে যান।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তিনাথের মুঠোফোনে কথা হলে বিষয়টি জানেন না বলে নিশ্চিত করেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১