আপডেট : ০৫ June ২০২৪
ইসরায়েলের দখলকৃত পূর্ব জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়ে কমপক্ষে আট শতাধিক উগ্রপন্থী। উসকানিমূলক 'জেরুজালেম ডে ফ্ল্যাগ মার্চ' এর আগে এসব উগ্র ডানপন্থী ইসরায়েলি নাগরিক পুলিশের প্রহরায় মসজিদের মাঠে হামলা চালিয়েছে। স্থানীয় ওয়াফা নিউজ এজেন্সির বরাতে এ খবর প্রকাশ করেছে দ্য ডন এবং আলজাজিরা। আল–আকসা মসজিদ সারা বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্র স্থান। তবে ইহুদিদের কাছেও এটি পবিত্র স্থান। তাদের কাছে এটি ‘টেম্পল মাউন্ট’ নামে পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে ওই পবিত্র স্থানে ইহুদিদের আসা-যাওয়া বেড়ে যাওয়ায় নাখোশ মুসলিমরা। তারা সেখানে ইহুদিদের প্রবেশ ঠেকাতে চান।
প্রতিবেদনে বলা হয়,পবিত্রতম মসজিদটির কম্পাউন্ডে ঢুকে পরা দলগুলোর একটির সঙ্গে সাবেক আইনপ্রণেতা মোশে ফিগলিনও ছিলেন। ১৯৬৭ সালের এই দিনে আরব-ইসরায়েল যুদ্ধে পবিত্র জেরুজালেম শহরের পূর্বাঞ্চল তেল আবিবের দখলে নেয় ইসরায়েলি বাহিনী। সেই দিবসটিকে উদযাপন করার লক্ষ্যে ফ্ল্যাগ মার্চ-এর আয়োজন করা হয়।
গত বছর ফেব্রুয়ারিতে পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসলিমদের ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। উগ্র জাতীয়তাবাদী ইহুদি গোষ্ঠীগুলোকে মসজিদটির ভেতরে যাওয়ার পথ তৈরি করে দিতেই এ হামলা হয় ফিলিস্তিনিদের ওপর। পুলিশের প্রহরায় উগ্রপন্থী এসব ইহুদি আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১