বাংলাদেশের খবর

আপডেট : ০৫ June ২০২৪

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শিল্পী সমিতির নেতাদের সাক্ষাৎ


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (৫ জুন) তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় ড. হাছান মাহমুদ বলেন, চলচ্চিত্রের জন্য অনুদানের অংক ও পরিমাণ দুটিই বাড়ানো হয়েছে। অনেক বন্ধ হয়ে যাওয়া হলও পুনরায় চালু হয়েছে। সামনে সিনেমার সুদিন আসছে।


সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের নেতৃত্বে সাক্ষাৎকালে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, কোষাধ্যক্ষ কমল, কার্যনির্বাহী সদস্য রোজিনা, সুব্রত, দিলারা ইয়াসমিন, শাহনূর, রত্না কবির, চুন্নু , সনি রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১