বাংলাদেশের খবর

আপডেট : ০৬ June ২০২৪

সিংগাইরে নেশাখোর যুবকের ছুরিকাঘাতে বৃদ্ধ খুন


সিংগাইর মানিকগঞ্জ প্রতিনিধি:

মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে জিন্নত আলী মাদবর(৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত জিন্নত আলী উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলি পশ্চিমপাড়া গ্রামের মৃত জয়নাল মাদবরের ছেলে। গত ৪ জুলাই সন্ধ্যায় একই এলাকার মাদকাসক্ত বাবুল হোসেন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ৫ ই জুন বুধবার দিবাগত রাতে সাভার এনাম মেডিকেলে চিকিৎসারত অবস্থায় মারা যায় এ ঘটনায় গত বুধবার নিহতের ছেলে ইসমাইল বাদী হয়ে সিংগাইর থানায় একটি মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলি পশ্চিমপাড়া গ্রামের আজহারও তার ছেলে বাবুলের সাথে পারিবারিক কোলহ চলেআসছিল । স্থানীয় মুরুব্বী জিন্নত আলী কিছুদিন আগে বাবুল হোসেনকে মৌখিকভাবে শাসন করেন। এর সূত্র ধরে গত ৪ জুলাই সন্ধ্যায় বাবুল হোসেন একটি মুদি দোকানের সামনে হতে ঐ মুরব্বিকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বুধবার রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় জিন্নত আলী মারা যান।

শান্তিপু তদন্ত কেন্দ্রের ইনচার্জ মামুনুর রশীদ বলেন, এবিষয়ে থানায় একটি মামলা হয়েছে, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১