আপডেট : ১০ June ২০২৪
পটুয়াখালী প্রতিনিধি: ঘূর্ণিঝড় রিমেল এর কারণে স্থগিত হওয়া পটুয়াখালী জেলার তিনটি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন পটুয়াখালী সদর উপজেলায় মোঃ রেজাউল করিম সোয়েব ঘোড়া প্রতীক নিয়ে ৩২৬২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মিজানুর রহমান মিজান আনারস প্রতীক নিয়ে ২১২৭২ ভোট পেয়েছেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে: ২৪৮৫০ ভোট পেয়ে কাপ পিরিচ প্রতীক নিয়ে খান মোঃ আবু বকর সিদ্দিকী ৩য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তার নিকট তম প্রতিদ্বন্দ্বী মো. জহিরুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২০৮৯২ অন্যদিকে দুমকী উপজেলা পরিষদ নির্বাচনে কাওসার আমিন হাওলাদার কাপ পিরিচ প্রতীক নিয়ে ১৪১০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হারুন আর রশীদ হাওলাদার মোটরসাইকেল প্রতীক নিয়ে ৯০৪২ ভোট পেয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১