আপডেট : ১০ June ২০২৪
চুয়াডাঙ্গা প্রতিনিধি: দেশের ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা কেরু চিনিকল ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত শিল্প ক্যাটাগরিতে উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎকর্ষ অর্জনে ন্যাশনাল প্রডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২ অর্জন করেছেন। শনিবার (৯ জুন) দুপুরে ঢাকা ফরেন সার্ভিস অ্যাকাডেমির হল রুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মোহাম্মদ হুমায়ুন দর্শনা কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন এফ সি এ এর হাতে এ অ্যাওয়ার্ডটি তুলে দেন। এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব জাকিয়া সুলতানা সহ শিল্প মন্ত্রণালয় ও চিনি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কেরু চিনিকলের মহা ব্যবস্থাপক (প্রশাসন) মো. ইউসুপ আলি জানান, দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ৬ টি ইউনিট নিয়ে সুনামের সাথে কাজ করে যাচ্ছে, এর মধ্যে ৫টি ইউনিটেই লাভ করা সম্ভব হয়েছে। ফলে সামগ্রিক ভাবে কেরু চিনিকলের সকল শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের প্রচেষ্টায় মিলটি লাভে আছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১