আপডেট : ১১ June ২০২৪
‘কুয়ালামপুর বিমানবন্দরে থাকা অবস্থায় জুহাইর মৃত্যু নিয়ে আলোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, আল্লাহকে ধন্যবাদ আমরা হজ করতে যাচ্ছি। আমরা জানি না ফিরে আসব কিনা। আমার বিশ্বাস আমার স্বামী হয়তো চেয়েছিলেন জীবনটা যেন সুন্দরভাবে শেষ হয় এবং কাবায় তার মৃত্যু হয়।’ প্রতিবেদনে বলা হয়েছে, শেষ মুহূর্তে হজে যাওয়ার আবেদন করেছিলেন মোহাম্মদ জুহাইরের ও তার স্ত্রী ফাওজিয়া ,দুজনই অপ্রত্যাশিতভাবে অনুমতি পেয়েছিলেন। হজে আসার আগে তার স্বাস্থ্যগত কোনো সমস্যা ছিল না জুহাইরের। মালয়েশিয়ার অন্যান্য হজযাত্রীর সঙ্গে মক্কায় আসার পর তারা কাবা শরীফে গিয়ে প্রথমে কাবা তাওয়াফ করেন। এরপর কাবা শরীফ থেকে আল মাসরার দিকে যেতে পা বাড়ানোর পরপরই জুহাইর মাটিতে পড়ে যান। উপস্থিত চিকিৎসাকর্মীরা তাকে প্রাথমিক চিকিৎসা দিলে তিনি নিজের পায়ে উঠে দাঁড়াতে সমর্থ হন এবং কয়েক কদম হাঁটেন। এরপর জুহাইর আবার মাটিতে পড়ে যান এবং সেখানে স্ত্রীর সামনেই তার মৃত্যু হয়।
পবিত্র হজ করতে এসে মৃত্যুবরণ করেছেন মালয়েশিয়ার নাগরিক মোহাম্মদ জুহাইর (৫০) নামের এক হজযাত্রী। হজ করতে সৌদি আসার মাত্র ১২ ঘণ্টা পরই তার মৃত্যু হয়। হজে আসার আগে ওই ব্যক্তি স্ত্রী ফাওজিয়ার সঙ্গে উপরোক্ত আলোচনা করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১