আপডেট : ১২ June ২০২৪
কক্সবাজার প্রতিনিধি: খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, বাংলাদেশে এখন চালের সংকট নেই। চাইলে দেশে উৎপাদিত চাল বিদেশেও রপ্তানি করা সম্ভব। আমরা এখন খাদ্যের জন্য চিন্তা করি না; চিন্তা করি নিরাপদ খাদ্যের। যতোই খাদ্য গুদামজাত করা হোক না কেন; কোন কাজে আসবে না। যদি না মানুষ খাদ্য অধিদপ্তরে কর্মরতদের ব্যাপারে খারাপ মনোভাব পরিবর্তন না করে। এজন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে মাঠে নামাবো। মন্ত্রী গত ১১ জুন (বুধবার) কক্সবাজারে খাদ্য অধিদপ্তরের রেস্ট হাউস উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দানকালে এ কথা বলেন। সন্ধ্যায় কক্সবাজার খাদ্য অধিদপ্তর প্রাঙ্গনে কক্সবাজারের জেলা প্রশাসক মো: শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খাদ্য সচিব মো: ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের উপ-মহাপরিচালক আব্দুল্লাহ-আল-মামুন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: আব্দুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১