আপডেট : ২২ June ২০২৪
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে বাস চাপায় পিতা খলিলুর রহমান(৩৫) ও তার ৮ মাস বয়সের ছেলে ইছাম নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ওই শিশুর মা মিনু বেগম (৩০)। শনিবার সকালে বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার ধরের ব্রিজ এলাকার এই দুর্ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমান পটুয়াখালী সদর উপজেলার বুরিয়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। আহত খলিলুর রহমানের স্ত্রী মিনু বেগমকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেল যোগে পটুয়াখালী থেকে যশোরে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন খলিলুর রহমান। ধরের ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলে বাবা ও তার ৮ মাস বয়সের ০ছেলে মারা যায়। এসময় আশঙ্কাজনক অবস্থায় খলিলুর রহমানের স্ত্রী মিনু বেগমকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মোটরসাইকেল উদ্ধার ও বাস জব্দ করা হয়েছে। তবে বাসচালক ও চালকের সহযোগী পালিয়ে গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১