আপডেট : ২২ June ২০২৪
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে হজ শেষে বাড়ি ফেরার পথে ৪ হাজীকে বহনকারী মাইক্রোবাসের সাথে একটি লড়ির মুখোমুখি সংঘর্ষে ৪ হাজীসহ ৬ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (২২ জুন) সকালে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের নারায়নডহর বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানান, এদিন সকালে ঢাকা থেকে ৪ হাজীকে বহন করা মাইক্রোবাসটি কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি নারায়নডহর বাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি লড়ি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মাইক্রোবাসের ড্রাইভার ও ৪ হাজি গুরুত্বর আহত হয়। পরে,স্থানীয়রা আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। দু’ জন হাজীর অবস্থা গুরুত্বর হওয়ার তাদেরকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেছেন চিকিৎসক। অন্যরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরছেন। গাড়িতে থাকা আহত হাজী মো. কাসেম মিয়া জানান, তাদের ৪ জনের বাড়িই কিশোরগঞ্জ সদর উপজেলায়। সেই সুবাধে ৪ জন এক মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন। ২ জন বাদে বাকিরা তেমন আহত হননি বলেও জানান। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অজ্ঞাত নামা লরি ট্রাকের সাথে হাজীদের বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষে এ দুর্ঘটনার শিকার হয়েছে। সকলেই এখন আশঙ্কামুক্ত।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১