আপডেট : ২২ June ২০২৪
ময়মনসিংহ ব্যুরো: বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে অসহায় ও ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। দুপুরে ময়মনসিংহ নগরীর পুলিশ লাইন মাল্টিপারপাস সেডে ৫০ জন অসহায় ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডা. তৈয়বা মোসাররাত জাহা চৌধুরী। এ সময় বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদিকা নাসিম আমিন, উপদেষ্টা সুরাইয়া সুলতানা, ময়মনসিংহ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডা.রেবেকা শারমিন উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১