আপডেট : ২৩ June ২০২৪
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এরশাদ হোসেন মালুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম ফয়জুর সিরাজ জুয়েল, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান বকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনি রানী কর্মকার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কফিল উদ্দিন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম তালুকদার,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজিবর, পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান বুলবুল, বৈরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুজ্জামান তালুকদার মোশাররফ, ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম রানা, শিল্পপতি আসাদুজ্জামান নয়ন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূরুল আমিন খান পাঠান শওকত,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ হাসানুজ্জামান রাফি, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাশিদ শেখ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান জুয়েল, শহিদুল ইসলাম আঙ্গুর, মুকুল কায়সার আকন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি কাজী মঈন উদ্দিন মামুন প্রমুখ। এছাড়া ওয়ার্ড শাখার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজ রবিবার সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এ আলোচনা সভা ও আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়।
আলোচনা সভাশেষে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১