আপডেট : ২৩ June ২০২৪
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : আজ রবিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে, দলীয় অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানঁ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আমিনুল ইসলাম এর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলী মুর্তজা, সাধারণ সম্পাদক অমল কর, সাংগঠনিক সম্পাদক একলাছুর রহমান তারা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন খোকন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবুল খায়ের, উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এমরান হোসেন দিপক, বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ মিয়া, সাধারণ সম্পাদক তুষার মিয়া প্রমুখ। এসময় বক্তারা বলেন, জাতির জনক শেখ মুজিবুর রহমানের দক্ষ, সুযোগ্য নেতৃত্বের ফলে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বিশ্ব মানচিত্রে স্থান পেয়েছে। এবং বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠনটি দীর্ঘ ৭৫ বছর সুনামের সাথে দেশ মাতৃকার সম্মান রক্ষায় কাজ করে যাচ্ছে। আজ স্বার্থক, সুফল হিসাবে বিশ্বের দরবারে, বাঙালি জাতি মাথা উঁচু করে দাড়িয়ে আছে। এ সব কৃতিত্বের মহা নায়ক, জাতির জনক শেখ মুজিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দলীয় নেতা কর্মী, ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্লাটিনাম জয়ন্তী (প্রতিষ্ঠা বার্ষিকী) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
আলোচনা সভার কার্যক্রম শেষে জাতির জনক শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতা কর্মীরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১