বাংলাদেশের খবর

আপডেট : ২৫ June ২০২৪

আগামী বছরে ১,২৭,১৯৮ সংখ্যক হজযাত্রী সৌদি আরবে হজ পালনের জন্য যেতে পারবে


নিজস্ব প্রতিবেদক:

আগামী বছর বাংলাদেশের জন্য এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা দিয়েছে সৌদি আরব। ২০২৫ সালে বাংলাদেশ থেকে এ সংখ্যক হজযাত্রী সৌদি আরবে হজ পালনের জন্য যেতে পারবেন।

রোববার (২৩ জুন) হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম সাংবাদিকদের এ তথ্য জানান।

এম শাহাদাত হোসাইন জানান, ২০২৫ সালে বাংলাদেশের হজযাত্রীদের কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন নির্ধারণ করেছে সৌদি সরকার। এর মধ্যে কতজন সরকারি ব্যবস্থাপনায় আর কতজন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন তা বাংলাদেশ সরকার পরে নির্ধারণ করে দেবে।

আগামী বছর তথা ২০২৫ সালের জানুয়ারি মাসে পরবর্তী হজ পালনের বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে সৌদি সরকারের চুক্তি হবে বলেও জানান হাব সভাপতি।

গত কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জনকে হজ পালনের সুযোগ দিচ্ছে সৌদি সরকার। গত তিন বছর ধরে সৌদি থেকে পাওয়া হজের কোটা পূরণ হচ্ছে না। এবারও দফায় দফায় নিবন্ধনের সময় বাড়ানোর পরও কোটা পূরণ হয়নি। এ বছর কোটার ৪২ হাজার ফাঁকা ছিল।

এদিকে খরচ অত্যধিক বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত,গত ১৫ জুন হজ অনুষ্ঠিত হয়। এবার বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরব গেছেন। বর্তমানে হজ শেষে দেশে ফিরছেন হাজিরা। ২০ জুন শুরু হয়েছে ফিরতি ফ্লাইট। ২২ জুলাই দেশে ফেরার ফ্লাইট শেষ হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১