বাংলাদেশের খবর

আপডেট : ২৬ June ২০২৪

কিশোরগঞ্জের হোসেনপুরে র‌্যাবের হাতে ৪৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক


কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুরে ৪৪ কেজি গাঁজা ও একটি পিকআপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

গ্রেফতারকৃত মো. আ. রশিদ (৪৬) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ভরভরা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

র‌্যাব জানায় বুধবার (২৬ জুন) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর উপজেলার চরপুমদী বাজারস্থ জনৈক মো. ওমর আলীর গালামালের দোকানের সামনে নতুন জেলখানা মোড় হইতে হোসেনপুর গামী পাকা রাস্তার উপর তল্লাশি চৌকি স্থাপন করে ৪৪ কেজি গাঁজা ও একটি পিকআপসহ তাকে গ্রেফতার করা হয়।র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির সংবাদ মাধ্যম কে এই তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে হোসেনপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১