বাংলাদেশের খবর

আপডেট : ২৬ June ২০২৪

তালায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে র‍্যালি


তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুন) সকালে তালা উপজেলা যুব সমাজের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের হয়ে উপ-শহরের প্রদক্ষিণ করে র‍্যালিটি তালা পুরাতন হাইস্কুলের মাঠ এসে শেষ হয়। র‍্যালি শেষে পথসভায় বক্তব্য রাখেন যুব নেতা মোস্তাফিজুর রহমান রেন্টু ও মাওলানা কবিরুল ইসলাম।

পথ সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহ ছোবলে আমাদের আগামীর ভবিষ্যৎ যুব সমাজ আজ ধ্বংসের মুখে, এর থেকে পরিত্রাণ পেতে হলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। এবং ব্যাপক ভাবে গণসচেতনতা গড়ে তুলতে হবে, সেই সাথে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। প্রশাসনকে আরও সচেতন ও জোরালো ভূমিকা পালন করতে হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১