বাংলাদেশের খবর

আপডেট : ২৮ June ২০২৪

‘দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না’


নিজস্ব প্রতিবেদক:

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, অচিরেই ভারতের সঙ্গে করা চুক্তি বাতিল করতে হবে, না হলে দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না।

শুক্রবার (২৮ জুন) প্রেসক্লাবের সামনে ‘অবৈধ সরকারের অবৈধ চুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে প্রজন্ম বাংলাদেশ।

ফারুক বলেন, যেখানে দ্রব্যমূল্যে লাগামছাড়া হয়ে যাচ্ছে, সেখানে আপনারা সমঝোতা চুক্তি করে মসনদ পাকা করার চেষ্টায় আছেন। যে দল গণতন্ত্রের বুলি আওড়ায়, সে দলের জন্য আজ মানুষ অন্নহারা, অধিকারহারা। আমার দেশের মাটির উপর দিয়ে রেললাইন নিয়ে যাওয়ার একটাই অর্থ, দেশের সার্বভৌমত্বের প্রতি আপনাদের কোনো সম্মান নেই।

তিনি বলেন, একটি ভুয়া মামলার জন্য আমার নেত্রী বছরের পর বছর কারাগারে বন্দি রয়েছেন। মৃত্যুর সাথে লড়াই করছেন। অথচ আইনমন্ত্রী হেসে হেসে বলেন, বেগম জিয়ার চিকিৎসা হচ্ছে।

ফারুক আরও বলেন, দেশের মানুষ ভারত ইস্যু নিয়ে সোচ্চার হয়েছে। আপনার ফেলানী হত্যার বিচার করতে পারেন না। পারেন শুধু গণতন্ত্রের জন্য লড়াই করা মানুষদের জেলে ভরতে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১