বাংলাদেশের খবর

আপডেট : ২৮ June ২০২৪

সার্কভুক্ত দেশগুলোর জন্য কারেন্সি সোয়াপ চালু করল :ভারত


নিজস্ব প্রতিবেদক:

সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, অর্থাৎ সার্কভুক্ত দেশগুলোর জন্য ২৫ হাজার কোটি রুপির নতুন কারেন্সি সোয়াপ উইন্ডো চালু করেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। এতে নানা ধরনের ছাড় সুবিধা মিলবে। ২০২৪-২৭ সাল মেয়াদে তিন বছরের জন্য বৃহস্পতিবার (২৭ জুন) সার্ক কারেন্সি সোয়াপ চালু করে আরবিআই।

সার্কভুক্ত আট দেশই—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, মালদ্বীপ, নেপাল, ভুটান ও আফগানিস্তান—এখান থেকে কারেন্সি সোয়াপ সুবিধা পাবে। তবে তার জন্য আরবিআইয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সোয়াপ চুক্তি স্বাক্ষর করতে হবে।

ভারতের রিজার্ভ ব্যাংকের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে কারেন্সি সোয়াপের সুবিধা নিতে পারবে সার্কভুক্ত দেশগুলো। ভারতীয় মুদ্রাকে সমর্থন দেওয়ার জন্য দেশগুলো বিভিন্ন ছাড় পাবে।

এছাড়া পৃথক সোয়াপ উইন্ডোর মাধ্যমে মার্কিন ডলার ও ইউরোতে ২ বিলিয়ন ডলার অদলবদল চুক্তিও বজায় রাখবে আরবিআই।

কেন্দ্রীয় সরকারের অনুমোদনক্রমে ২০২৪-২৭ সময়কালের জন্য সার্কভুক্ত দেশগুলোর জন্য সংশোধিত কারেন্সি সোয়াপ অ্যাগ্রিমেন্ট ফ্রেমওয়ার্ক বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই।

এ ফেমওয়ার্কের আওতায় মুদ্রা অদলবদলে ইচ্ছুক সার্কভুক্ত দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে দ্বিপাক্ষিক অদলবদল চুক্তি করবে আরবিআই।

২০১২ সালের ১৫ নভেম্বর বৈদেশিক মুদ্রার তারল্য চাহিদা বা ব্যালান্স অভ পেমেন্ট সংকট মোকাবিলা করতে ব্যাক-আপ তহবিল সরবরাহের জন্য সার্ক কারেন্সি সোয়াপ ফ্যাসিলিটি চালু করে ভারত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১