বাংলাদেশের খবর

আপডেট : ৩০ June ২০২৪

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক যুবকের মৃত্যু


চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জামাল (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জামাল আকবরশাহ এলাকার মো. বদিউল আলমের ছেলে।আজ রবিবার (৩০ জুন) সকালে বাংলা বাজারের টোল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আকবরশাহ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আল মামুন। তিনি বলেন, সকালে বিদ্যুতের খুঁটিতে কাজ করতে উঠেছিল ওই যুবক। খুঁটিতেই বিদ্যুৎস্পৃষ্টে পুড়ে গিয়েছেন তিনি। খবর পেয়ে ওই বিদ্যুতের খুঁটি থেকে তার লাশ উদ্ধারের কাজ করছে ফায়ার সার্ভিস।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১