বাংলাদেশের খবর

আপডেট : ০১ July ২০২৪

কিশোরগঞ্জের করিমগঞ্জে ০২ কেজি গাঁজাসহ গ্রেফতার-১


কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা কুকিমাদল এলাকা থেকে ২ কেজি গাঁজা সহ আমিনুল ইসলাম আমিন (৪০) নামের এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী। আমিনুল ইসলাম ওরফে আমিন (৪০) করিমগঞ্জ উপজেলার খিদিরপুর উত্তরহাটির মৃত ছোলায়মান মাষ্টারের ছেলে ।

পুলিশ জানায় জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ)মো: মোবারক হোসেন সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় গত রবিবার ৩০ জুন দিবাগত রাত ০৮.২৫ মিনিটের সময় করিমগঞ্জ থানাধীন কুকিমাদল সাকিনস্থ বাশবাজার জামে মসজিদের দক্ষিণপাশে। সাদকখালী হতে মরিচখালী গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী। 

আমিনুল ইসলাম ওরফে আমিন (৪০) কে ২ কেজি গাঁজা সহ গ্রেফতার করে এ সময় তার হেফাজতে থাকা সর্বমোট ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করে রাত ৮.৪৫ মিনিটের সময় জব্দ তালিকামূলে জব্দ করেছে । এ ঘটনায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১