বাংলাদেশের খবর

আপডেট : ০২ July ২০২৪

করিমগঞ্জে ২২ কেজি গাঁজাসহ র‍্যাবের হাতে আটক-২


কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।গতকাল সোমবার বিকাল সাড়ে ৪ টায় করিমগঞ্জ উপজেলার বালিখোলা ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. ইমরান হোসেন (২১) ও নেত্রকোনা জেলার সহশ্রী গ্রামের শেখ শরিফুল ইসলাম (১৯)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের বালিখোলা ফেরী ঘাটে অবস্থিত ‘মায়ের দোয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট’ এর সামনে তল্লাশি চৌকি স্থাপন করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হাতে থাকা একটি ব্যাগ ও একটি ট্র্যাঙ্কের ভেতর থেকে ২২ কেজি গাঁজা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

র‍্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আটক অভিযুক্তরা জানায়, তারা এসব গাঁজা হবিগঞ্জ জেলা থেকে সংগ্রহ করে সেগুলো পাইকারি বিক্রি করার জন্য ময়মনসিংহ জেলার ভালুকা এলাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১