বাংলাদেশের খবর

আপডেট : ০২ July ২০২৪

চট্টগ্রামে কাভার্ডভ্যানের চাপায় বাইক আরোহীর মৃত্যু


চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীর শুলকবহর এলাকায় কাভার্ডভ্যানের চাপায় রাশেদ (৩২) নামে এক বাইক আরোহী নিহত হয়েছেন। নিহত রাশেদ বন্দর থানাধীন নিউমুরিং এলাকার মৃত হাসানের ছেলে। মঙ্গলবার (২ জুলাই) সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তিনি বলেন, আজ সকালে শুলকবহর এলাকায় এক বাইক পিছলে আরোহী সড়কে পড়ে যায়। এ সময় পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এত তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১