বাংলাদেশের খবর

আপডেট : ০৩ July ২০২৪

২২ দিন ধরে নিখোঁজ জিম , থামছে না মায়ের কান্না


পাবনা প্রতিনিধি:

পাবনা সদর উপজেলা দোগাছি ইউনিয়নের সদিরাজপুর গ্রামের আনোয়ার হোসেন তার মেয়ে জিম খাতুন (২১) কে একই ইউনিয়নের উত্তর কোমরপুর গ্রামের মধু প্রামাণিকের ছেলে আমিরুল প্রামানিক(২৫) এর সাথে ইসলামি শরীয় মোতাবেক বিবাহ দেন বিবাহের পর থেকে সংসার জীবনে নানা রকমের যৌতুক নিয়ে স্বামী কর্তৃক নির্যাতিত হতো জিম খাতুন।জিম খাতুন এর নাফিজা খাতুন (১০মাস) নামে একটি কন্যা সন্তান রয়েছে ।

১৩ই জুন সকালে আমিরুল প্রামানিক তার শশুর আনোয়ার হোসেনকে এসে বলে আপনার মেয়ে (জিম) কে খুঁজে পাওয়া যাচ্ছে না । সংবাদ পাওয়ার পর থেকে আনোয়ার হোসেনের পরিবারের কান্নার রোল পড়ে যায় আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সবাই মিলে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে মেয়ের কোন সন্ধান না পেয়ে ১৪ তারিখে পাবনা সদর থানায় একটি অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে পাবনা সদর থানার এস আই জাহাঙ্গীর ও আনোয়ারের আত্মীয়-স্বজন কোমরপুরের মেম্বার শাহজাহানের কাছে গেলে আমিরুল প্রামানিকের আত্মীয়-স্বজন ৩ দিনের সময় নেয় ।

৩ দিন পরেও যখন উদ্ধার হয়না তখন পাবনা সদর থানা ২৪জুন তারিখে একটি মামলার রুজু হয় মামলা নং ৬০ । মামলার রুজু হলে মামলায় উল্লেখিত ২জন আসামী আদালত থেকে জামিন নেয় । অপর ১নং

আসামি (আমিরুল)পুলিশের হাতে গ্রেফতার হলেও নিখোঁজ জিম খাতুন উদ্ধার হয়নি। জিম খাতুন এর পরিবারের আশঙ্কা জামাই আমিরুল তার কন্যা জীম খাতুনকে হত্যা করে গুম করেছে তার জামাই আমিরুল। তাই জিমের সন্ধান পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে জামাই আসামী আমিরুলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে কোন সাড়া পাওয়া যায়নি।

জীম খাতুন এর বাবা মেয়ে ছবি হাতে নিয়ে কান্না জড়িত কন্ঠে বলেন, আমার নাম আনোয়ার আমার মেয়ে নাম জীম ২ বছর আগে কমলপুর গ্রামে আমিরুল নামে একটা ছেলের সঙ্গে বিয়ে হয়। এভাবে অনেক দিন সংসার চলার পরে মাঝে মাঝে ঝগড়া মারামারি একটা বাচ্চা হয়। গত ১৩ (জুন) তারিখ ভোরবেলা এসে বলছে আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মেয়েটা কই আছে আপনাদের কাছে আকুল আবেদন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পাবনা পুলিশ সুপার, ডিসি মহোদয়ের কাছে আমার আবেদন আমার মেয়েটাকে খুঁজে দেন। আজ ২১ দিন ধরে আমার মেয়ের কোন খোঁজ নাই।

এ বিষয়ে পাবনা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) কাছে জানতে চাইলে তিনি বলেন , পাবনা সদর থানে মামলা দায়ের হয়েছে । প্রধান আসামী আমিরুল কে গ্রেফতার করা হয়েছে। অতি দ্রুতই জীম খাতুন কে উদ্ধার করতে পারবো বলে আশা করছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১