আপডেট : ০৩ July ২০২৪
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ ব্যক্তির এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত আজ বুধবার (৩ জুলাই) রাত আট টায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের বেলতলি নামক স্থানে নদীর বালু উত্তোলনের দায়ে তাদের এ জরিমানা করে। সূত্র জানায়- নদ-নদী খননকৃত বালু উত্তোলনের তারিখ দু’ দফায় শেষ হওয়ায় এক শ্রেণির অসাধু বালু ব্যবসায়ী ওইসব বালুর স্তুব থেকে বালু লুট করছিল। এ খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মঈন খান এলিস থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ২টি ট্রাক্টরসহ ২ জনকে আটক করে। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ হাজার টাকা করে দুইজনের ১ লক্ষ টাকা জরিমানা করে। অর্থদন্ড প্রাপ্তরা হল নীলফামারী সদরের কুখাপাড়া গ্রামের জহুরুল ইসলামের পুত্র রুবেল ইসলাম (৩৫) ও সৈয়দপুর উপজেলার বেলতলি গ্রামের তছলিম উদ্দিনের পুত্র মোসতাকুল (৪০)। সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান এলিস জানান- নিলামকৃত বালু পয়েন্টের মেয়াদ শেষ হওয়ার পরও তারা বালু উত্তোলন করার দায়ে ২ জনের এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১