বাংলাদেশের খবর

আপডেট : ০৪ July ২০২৪

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত


চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আজমুল হোসেন (৩০) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) ভোর ৪ টার দিকে উপজেলার ঠাকুরপুর সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় বিএসএফ তাকে উদ্ধার করে ভরতের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে আজমুল হোসেন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত আজমুল হোসেন দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের আব্বাস আলীর ছেলে।

গ্রামবাসী জানায়, আজমুল হোসেনসহ ৬-৭ জন বাংলাদেশি বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেস্টা করছিলো। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (৮২-বিএসএফের) মালুয়াপাড়া ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিএসএফের ছোড়া গুলি আজমুল হোসেনের পায়ে লেগে তিনি গুরুতর আহত হন এবং তার অন্য সহযোগীরা পালিয়ে যান। পরে বিএসএফের সদস্যরা আহত অবস্থায় আজমুল হোসেনকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আজমুল হোসেন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সীমান্তে বিএসএফের গুলিতে আজমুল হোসেন নামে এক যুবকের আহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১