বাংলাদেশের খবর

আপডেট : ০৯ July ২০২৪

নীলফামারী জেনারেল হাসপাতালে অদ্ভুত একটি শিশুর জন্ম


নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী জেনারেল হাসপাতালে দুইটি জমজ অদ্ভুত আকৃতির মাংসপিন্ডসহ একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন তারিন নামের এক প্রসূতি। সে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের লোকমান পাড়ার ভ্যানচালক মমিনুরের স্ত্রী। উৎসুক জনতা ও রোগির স্বজনরা অদ্ভুত ওই শিশুটিকে এক নজর দেখতে হাসপাতালের গাইনি ওয়াডে ভিড় জমায়। এদিকে ভিড় সামলাতে বিপাকে পড়েছেন হাসপাতাল কতৃপক্ষ।

সোমবার (৮ জুলাই) দুপুরে নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের লেবার ওয়াডে নরমালি প্রসব করেন। তারিন বলেন, এটাই তার প্রথমবারের মতো প্রসব। গর্ভের সময় পরীক্ষা নিরীক্ষা বা ভাল খাবার খেতে পারি নাই তাই এমনটি হয়েছে। আপনারা আমার কোলের ছেলেটির জন্য দোয়া করবেন।

তারিনার মা মোশের্দা বেগম জানান, প্রসবের আগেরদিন পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বলছে তারিনের পেটে জমজ সন্তান আছে। আজ সকালে ব্যাথা উঠিলে হাসপাতাল নিয়া আসার পর নার্সরা লেবার ওয়াডে নিয়ে গেলে সেখানে প্রথমে একটি বলের মতো জোড়া লাগা দুটি পা ও আঙ্গুলের মতো জন্ম দেন। মাথা ও হাত কিছুই নেই। এর পরে আরো একটি অপুরা ছেলে (১কেজি ৬০০ গ্রাম) জন্ম গ্রহন করেন।

হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী গোলকি রানী বলেন, জীবনে অনেক সন্তান প্রসব হওয়া দেখিছি। কিন্ত তারিনের বাচ্চা অদ্ভুত আকৃতির দেখে ভয় পেয়েছিলাম। দুইটা পায়ের মতো জোড়ালাগা ছোট ছোট হাত দেখতে কি অদ্ভুত। এর আগে কখনো এরকম শিশু দেখি নাই। তিনি বলেন, হাসপাতালে ঘটনাটি ছড়িয়ে পড়লে সবাই শিুটিকে এক নজর দেখতে ভিড় জমায়।

ওই হাসপাতালের নবজাতক ওয়াডের সিনিয়র নার্স জেসমিন নাহার সেতু জানান, গতকাল দুপুরে তারিন নামের এক নারীর একটি ছেলে ও দুইটি জমজ (জোড়ালাগা) সন্তান প্রসব করে। এর মধ্যে এককেজি ৬০০ গ্রামের একটি ছেলে জন্ম দেন তিনি। তবে ছেলেটি অপরিপক্ষ হওয়ায় আশঙ্কাজনকভাবে (স্ক্যানিউ) নবজাতক ওয়াডে চিকিৎসাধীন আছেন।

নীলফামারী জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আব্দুর রহিম জানান, একটি ছেলে ও দুইটি জোড়ালাগা অদ্ভুত আকৃতির সন্তান প্রসব করে। এটিকে জমজ বা টুইন বলা হয়। এর মধ্যে জমজ সন্তানটির মাথা ও হাত কিছুই নেই শুধু একটি মাংস পিন্ড। তিনি বলেন, পুষ্টিহীনতাসহ এটি হরমোনগত বা জেনিটিক কারণে হতে পারে। এটি দোষের কিছুই নেই। বর্তমানে প্রসূতির (রোগির) শারীরীক অবস্থা ভাল থাকলেও তার জন্ম দেওয়া ছেলেটি অপরিপক্ষ হওয়ায় নবজাতক ওয়াডে (স্ক্যানিউ) চিকিৎসাধীন রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১