আপডেট : ১০ July ২০২৪
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জের বাহাগিলী ইউনিয়নের ঝুঁকিপূর্ণ প্রধান সড়কটি স্থায়ীভাবে সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা ব্যাপী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছে বাহাগিলী ইউনিয়নবাসী। এসময় উপজেলা হতে রংপুর ও নীলফামারী মুখী যানবাহন চলাচল প্রায় ৩ ঘণ্টা বন্ধসহ রাস্তার উভয় দিকে প্রায় ২ সহস্রাধিক যানবাহন আটকা ছিল। পরে প্রশাসনের তরফ হতে দ্রুত সংস্কারসহ রাস্তাটির কাজ শুরু করার আশ্বাসে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি তুলে নেয় কর্মসূচিতে অংশ নেয়া ইউনিয়নবাসী। কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের দীর্ঘ এক যুগ যাবৎ ঝুঁকিপূর্ণ প্রধান সড়কটি স্থায়ী সংস্কারের দাবিতে বাহাগিলী ইউনিয়নবাসীর উদ্যোগে আজ বুধবার ( ১০ জুলাই) দুপুর বারো টা হতে বেলা তিন টা পর্যন্ত কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ব্রিজের মোড়ে এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করা হয়েছে। এসময় উপজেলা হতে রংপুর ও নীলফামারী মুখী যানবাহন চলাচল বন্ধ ছিল প্রায় ৩ ঘণ্টা। যানবাহন চলাচল বন্ধ হলে ব্রিজের দু’ পাশে ২ সহস্রাধিক যানবাহন আটক ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১