বাংলাদেশের খবর

আপডেট : ১১ July ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ফেসবুক লাইভে এসে নিজ ঘরে গলায় রশি পেঁচিয়ে আব্দুর রশিদ (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ঐ যুবক সেমন্তঘর উত্তর পাড়ার মো. জালাল মিয়ার ছেলে।

নিহত আব্দুর রশিদ এর ফেসবুক ওয়ালে ৬ মিনিটের ভিডিওতে দেখা যায়, তিনি বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টায় তার ফেসবুক লাইভে আসেন। এর আগে তিনি তার ঘরের সিলিংয়ে একটি রশি বেঁধে রাখেন। লাইভ চালু করে তিনি একটি টেবিলে উঠে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

পরিবার সূত্রে জানা যায়, সে চট্টগ্রামে বেকারির মালামাল সরবরাহ করত। চট্টগ্রাম থেকে বাড়িতে এসে তার নিজঘরে তার ফেসবুক ওয়াল থেকে লাইভে এসে ঘরের সিলিং এর সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবু বক্কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রশিদের লাশ জুলন্ত অবস্থায় তার নিজ ঘর থেকে উদ্ধার করি। পরিবার সূত্রে জানতে পারি সে মাদকাসক্ত ছিল। সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১