আপডেট : ১২ July ২০২৪
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন বনাম আদিতমারী উপজেলা প্রশাসনের এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে যৌথভাবে উভয় দল চ্যাম্পিয়ন হয়েছে। আজ শুক্রবার (১২ জুলাই) বিকালে কিশোরগঞ্জ উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলাটিতে কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন দলের অধিনায়কত্ব করেন ইউএনও এম এম আশিক রেজা। অন্যদিকে আদিতমারী উপজেলা প্রশাসন দলের অধিনায়কত্ব করেন আদিতমারীর ইউএনও নূর ই আলম সিদ্দিকী। খেলাটি কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন দল ও আদিতমারী উপজেলা প্রশাসন দল ১-১ গোলে ড্র হয়। পরে উভয় দলের মাঝে ট্রফি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, জাপার সাবেক উপজেলা আহবায়ক রেজাউল আলম স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবর রহমান বাদশা, মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না খাতুন, বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান, বাহাগিলী ইউপি চেয়ারম্যান সূজাউদ্দৌলা লিপটন প্রমূখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১