বাংলাদেশের খবর

আপডেট : ১৩ July ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত প্রিয় জিনিস কমিউনিটি ক্লিনিক: স্বাস্থ্য মন্ত্রী


নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত প্রিয় জিনিস ও মানুষের সেবায় নিয়োজিত কমিউনিটি ক্লিনিক। বাংলাদেশের কমিউনিটি ক্লিনিককে এখন সারা পৃথিবীর মানুষ সম্মান করছেন।

তিনি বলেন, একসময় বিএনপি কমিউনিটি ক্লিনিকগুলোকে গরুর গোয়াল ঘরে পরিণত করেছিল। আমরা ফের ক্ষমতায় আসার পর চিকিৎসাসেবা চালু করা হলে সেখানে তারাই আগে ঔষুধ ও সেবা নিচ্ছে।

শনিবার (১৩ জুলাই) সকালে নীলফামারী সদরে সংগলশী ইউনিয়নে একটি-মালতী কমিউনিটি ক্লিনিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা সিজারিয়ান কমানোর জন্য চেষ্টা করছি, গর্ভবতী মহিলাদের কমিউনিটি ক্লিনিক থেকে চেকআপ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা হাসপাতালে ডেলিভারি করা হলে আর সিজারিয়ান করা লাগবে না। এতে সিজারিয়ান খরচ থেকে রক্ষা পাবে ও সুস্থ্য স্বাভাবিক জীবনযাপন করবেন।

কমিউনিটি ক্লিনিকগুলোকে আরো সচল করার জন্য সরকার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য মন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন,নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক আল মাসুদ, পুলিশ সুপার মোকবুল হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১