আপডেট : ১৬ July ২০২৪
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে কমলাপুর এলাকা সংলগ্ন রাজশাহী-ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকে সামনে এ অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা এ সময় ‘মেধা না কোটা, মেধা মেধা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত’ ইত্যাদি বলে স্লোগান দেন। এ সময় কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। পাশাপাশি এ দিন বিকেল ৩টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের যোগ দেওয়ার ঘোষণা দেন তারা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১