বাংলাদেশের খবর

আপডেট : ১৬ July ২০২৪

জম্মু-কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় মেজরসহ চার সেনা নিহত


আন্তর্জাতিক ডেস্ক: 

ভারতের জম্মু-কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক মেজরসহ চার সেনা নিহত হয়েছেন। সোমবার (১৫ জুলাই) জম্মু-কাশ্মীরের দোদা জেলায় গোলাগুলির এ ঘটনাটি ঘটে। 

কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, সন্ত্রাসীদের উপস্থিতির সুনির্দিষ্ট তথ্য পেয়ে দোদা জেলার দেসায় সোমবার যৌথ অভিযান চালায় ভারতের সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ। রাত ৯টার দিকে যৌথ বাহিনী সন্ত্রাসীদের মুখোমুখি হলে তুমুল গোলাগুলি শুরু হয়।

গত সপ্তাহেও জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় অভিযান চালাতে গিয়ে নিহত হয়েছেন পাঁচজন সেনা। প্রতিবেদন অনুযায়ী, এ অঞ্চলে অভিযানে গিয়ে গত ৩২ মাসে ৪৮ ভারতীয় সেনা প্রাণ হারিয়েছেন।

খবর: এনডিটিভির


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১