আপডেট : ১৭ July ২০২৪
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। বুধবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম এ তথ্য জানায়। জানা যায়, যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। এ সময় মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেওয়া হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে টোল প্লাজা বন্ধ থাকায় হানিফ ফ্লাইওভার দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১