বাংলাদেশের খবর

আপডেট : ১৮ July ২০২৪

ইংল্যান্ড দলের নতুন দায়িত্বে অ্যান্ডারসন


ক্রীড়া ডেস্ক:

কয়েকদিন আগেই দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের টেস্ট ক্যারিয়ারের ইতি টেনেছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। অবসর নিলেও তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তাই দলের বোলিং মেন্টর হিসেবে অ্যান্ডারসনকে নিয়োগ দিয়েছে তারা।

অ্যান্ডারসনের নতুন এই ভূমিকা নিয়ে উচ্ছ্বসিত ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। তার মতে দলের নতুনরা অ্যান্ডারসনের থেকে শিখতে মরিয়া হয়ে আছে।

স্টোকস বলেছেন, শেষ কিছুদিন খুব ভালো ছিল। আপনার দেখতে পেয়েছেন, ছেলেরা তার কাছ থেকে শিখতে মরিয়া ছিল। অবশ্যই আগে এটা কিছুটা আলাদা ছিল। জিমি তার খেলার প্রস্তুতি নিতে ব্যস্ত থাকতো, তাকে তার কাজটা করতে দিয়ে যতটুকু সম্ভব তার কাছ থেকে নেওয়া যেতো।

‘কিন্তু এখন সে দাঁড়িয়ে থাকে, ছেলেরা তার কাছে দৌড়ে গিয়ে ভাবনাটুকু নিতে চায়, কীভাবে সে কিছু বল করতো সেটা বুঝতে চায়। অবশ্যই পালাবদলটা খুব ভালো হয়েছে। তবে এটা তবে বটেই, জিমির বিদায় কিছুটা আবেগের বিষয় ছিল। ’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে ছিলেন অ্যান্ডারসন। সেখান থেকেই অবসরে যান তিনি। তবে বাকি দুই ম্যাচে মাঠে না থাকলেও পিছন থেকে ইংল্যান্ডের বোলিং আক্রমণ সাজাবেন এই তারকা পেসার।

বৃহস্পতিবার থেকে শুরু হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচের দলে ইতোমধ্যেই জায়গা করে নিয়েছেন মার্ক উড। অ্যান্ডারসনের জায়গায় তাকে নেওয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১