আপডেট : ১৮ July ২০২৪
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করতে গিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায় পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর দেড়টার দিকে আন্দোলনকারীদের লক্ষ্য করে প্রথমে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে তারা। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও পরবর্তীতে আরও আন্দোলনকারী যোগ দিলে আবারও অবস্থান নেওয়ার চেষ্টা করেন তারা। ছোট ছোট দলে ভাগ হয়ে বিক্ষোভ চালাতে থাকেন আন্দোলনকারীরা। এ সময় বেশ কয়েক দফায় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় তাদের। ঘটে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনাও। এতে মিরপুর রোডে যানবাহনের উপস্থিতি একেবারেই কমে গেছে। এদিকে সকাল থেকেই সায়েন্সল্যাব ও নিউমার্কেট এলাকায় বন্ধ ছিল অধিকাংশ দোকানপাট। যেগুলো খোলা ছিল সংঘর্ষ শুরুর পর তাও বন্ধ হয়ে যায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১