আপডেট : ২৫ July ২০২৪
কোটা সংস্কারকে কেন্দ্র করে আন্দোলন ও নাশকতার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ সময়ে নগরের হালিশহর থানায় একটি নতুন মামলাও দায়ের করা হয়েছে। মামলায় ৩৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০০-১৫০ জনকে। বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে সিএমপি অতিরিক্ত উপ-কমিশনার কাজী তারেক আজিজ এসব তথ্য নিশ্চিত করেছেন। সম্প্রতি কোটা আন্দোলন ঘিরে কয়েকদিনের টানা অভিযানে এ পর্যন্ত মোট ৪০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান সিএমপির এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, কোটাবিরোধী আন্দোলনে হত্যা, দাঙ্গা, সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার অভিযোগে নগর বিভিন্ন থানায় মোট ১৭টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১