আপডেট : ২৬ July ২০২৪
নিজস্ব প্রতিবেদক: দুষ্কৃতকারীদের খুঁজে বের করতে জনগণের সহায়তা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা ধ্বংসযজ্ঞে জড়িতরা দেশের আনাচে-কানাচে লুকিয়ে আছে। এদের খুঁজে বের করতে জনগণকেই সহযোগিতা করতে হবে। শুক্রবার (২৬ জুলাই) রাজধানীর রামপুরায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় কোটা সংস্কার আন্দোলনে দুষ্কৃতকারীদের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হওয়া বিটিভির কার্যালয় ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, বিএনপি-জামায়াত অতীতের মতোই অগ্নি সন্ত্রাস করেছে। এবার তারা আলাদা…। তারা গান পাউডার ব্যবহার করেছে। দেশের বাইরে আন্দোলন ছড়িয়ে দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট ও মানুষের রুটি রুজি বন্ধের পাঁয়তারা করছে তারা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১