আপডেট : ২৬ July ২০২৪
নিজস্ব প্রতিবেদক: চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ায় বিশ্ববাজারে টানা তিন সপ্তাহ জ্বালানি তেলের দাম পতনের পথেই রয়েছে। তবে শুক্রবার (২৬ জুলাই) সকালে কিছুটা দাম বেড়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। এতে বলা হয়েছে, সেপ্টেম্বরের জন্য ব্যারেলপ্রতি ক্রুড তেলের দাম ১২ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ৮২ দশমিক ৪৯ শতাংশ হয়েছে। তাছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১৩ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ৪১ শতাংশ হয়েছে। এতে আরও বলা হয়েছে, দ্বিতীয় প্রান্তিকে মার্কিন অর্থনীতির প্রত্যাশার চেয়ে ভালো অবস্থানে থাকার কারণে বৃহস্পতি ও শুক্রবার তেলের দাম সামান্য বেড়েছে। এর আগে গত তিন সপ্তাহে উভয় বেঞ্চমার্কের দাম প্রায় ৫ শতাংশ কমেছে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম দুই শতাংশের বেশি কমেছে। বিশ্লেষকরা জানিয়েছেন, চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বেড়েছে। ফলে পেট্রোল ও ডিজেলের চাহিদা কমেছে। দেশটিতে জুন মাসে চাহিদা কমেছে ৮ দশমিক ১ শতাংশ, যা দৈনিক হিসাবে ১৩ দশমিক ৬৬ মিলিয়ন ব্যারেল। এছাড়া গাজা যুদ্ধ শেষ হওয়ারও একটা আশা জেগেছে। যুদ্ধবিরতি চুক্তির ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১