আপডেট : ২৭ July ২০২৪
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীতে নাশকতার মোট ২০৭ মামলায় দুই হাজার ৫৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৭ জুলাই) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি এ তথ্য জানান। তিনি জানান, সহিংসতা নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে। এদিকে নাশকতার অভিযোগে গেল ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে ২১৯ জনসহ সারাদেশে মোট ২৯০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১