আপডেট : ২৯ July ২০২৪
কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি: বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা (১৩) এক শিশুর লাশ উদ্ধার করেছে বরিশুর নৌ পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল হাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এ সময় মৃতের পরনে ছিল কালো রঙের একটি জিন্স ফুল প্যান্ট ও সেন্টু গেঞ্জি। আজ সোমবার বেলা ১২ টার সময় বুড়িগঙ্গা ২ য় সেতুর (বাবু ব্রীজে) নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। বরিশুর নৌ পুলিশের পরিদর্শক আক্তার মোর্শেদ জানান, স্থানীয় লোকজন নদীতে কচুরি পানার সাথে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। পরে লাশের ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুরতহালের সময় আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে নদীতে গোসল করতে এসে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর আসাল কারণ জানা যাবে। এই ঘটনায় বরিশুর নৌ থানার পুলিশ বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত শিশুর পরিচয় পাওয়া যায়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১