আপডেট : ৩০ July ২০২৪
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় গলায় ফাঁস নিয়ে রাব্বী (৯) নামে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। তার পিতার নাম শামীম হোসেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার ২৯ জুলাই রাতে একদন্ত ইউনিয়ন এর হিদাসকোল গ্রামে।রাব্বি ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায় ঘটনার দিন সন্ধ্যায় দুই ভাইবোন রুটি খাওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। ভিকটিমের ছোট বোনের চিৎকারে তার মা ঘরে এসে দেখতে পায় গলায় ওড়না পেঁচিয়ে ঘরের ডাবের সাথে ঝুলিয়ে আছে। দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১