বাংলাদেশের খবর

আপডেট : ৩০ July ২০২৪

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে

চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময় সভা


চুয়াডাঙ্গা প্রতিনিধি:

"ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা মৎস্য কর্মকর্তা।

মতবিনিময় সভায় মৎস্য সম্পদের সুরক্ষাৃ ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে বিস্তারিত তুলে ধরেন জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০ টায় জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১