আপডেট : ৩১ July ২০২৪
নিজস্ব প্রতিবেদক: স্বেচ্ছায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চাকরি থেকে অবসর নিয়েছেন ‘ছাগলকাণ্ডে’ আলোচিত সেই মতিউর রহমান। বুধবার (৩১ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (শুল্ক-১ শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মকিমা বেগম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। প্রজ্ঞাপনে বলা হইয়েছে, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ-এ সংযুক্ত মো. মতিউর রহমানের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তার আবেদনের প্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৪(১) ও ধারা-৫১ অনুযায়ী আগামী ২৯ আগস্ট ২০২৪ তারিখে তাকে সরকারি চাকরি হতে অবসর (ঐচ্ছিক) প্রদান করা হলো। এ সময়ে তিনি অবসরজনিত আর্থিক সুবিধা- অবসর উত্তর ছুটি, লাম্পগ্র্যান্ট এবং পেনশন পাবেন না।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১