আপডেট : ৩১ July ২০২৪
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ও আলোচনা সভা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন। এসময় উপজেলা পরিষদ চত্বরে একটি র্যালি বের করা হয় ও পুকুরে পোনা অবমুক্তকরন করা হয়। আলোচনা সভায় জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো:আব্দুল্লাহ আল মাহফুজ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আশরাফুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাছুম চৌধুরী, ফরিদা পারভীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম আবু তালেব, সমাজ সেবা কর্মকর্তা মো: ইকবাল হোসেন, সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বৈদ্দ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান বাবুল প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১