বাংলাদেশের খবর

আপডেট : ০১ August ২০২৪

কারাগারে নুর


রাজধানীর কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে নাশকতার অভিযোগে কাফরুল থানায় দায়ের করা মামলায় গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।


পাঁচ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার (১ আগস্ট) নুরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান মুন্সী। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেনের আদালত নুরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী এরশাদ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২১ জুলাই রাজধানীর বনানীতে সেতু ভবনে হামলার মামলায় নুরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৬ জুলাই রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এর পর কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে নাশকতার মামলায় ২৮ জুলাই নুরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১