বাংলাদেশের খবর

আপডেট : ০৩ August ২০২৪

পটুয়াখালীতে জলাবদ্ধতা নিরসনে কৃষকদের মানববন্ধন


পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর মহিপুরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা মানববন্ধন করেছেন। শনিবার বেলা সাড়ে এগারোটায় উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের খাপড়াভাঙ্গা গ্রামের জলকপাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ওই এলাকার শতাধিক কৃষক মানববন্ধনে অংশগ্রহণ করেন।কৃষকদের দাবি পাউবো ৪৭/৪ নং পোল্ডারের আওতামুক্ত দক্ষিণ খাপড়াভাঙ্গা বেড়িবাঁধ নির্মাণের সময় একটি ছোট্ট জলকপাট নির্মাণ করা হয়।

কিন্তু বর্ষা মৌসুমে ১০-১৫ হাজার হেক্টর জমির পানি নিষ্কাশন হয় না। এতে প্রতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকের বীজতলাসহ ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এলাকার মাছের ঘের তলিয়ে যায়। কৃষকরা জানান পুরানো ছোট জলকপাট ভেঙ্গে বড় একটি জলকপাট নির্মাণ করলে কৃষকরা জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন।

কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে নওগাঁয় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল পুলিশি বাধা ও বৃষ্টি উপেক্ষা গণ মিছিল সফল করেন।আজ শনিবার বেলা ১০ দিকে শহরের কাজির মোড়ে থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন। নওগাঁয় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

পরে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা। এ সময় তাঁদের হাতে নানা স্লোগান–সংবলিত লেখা, ব্যানার, ফেস্টুন দেখা যায়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ছাত্র-জনতার ওপর গণহত্যার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। গণগ্রেপ্তার বন্ধ করতে হবে। সারা দেশে নিরীহ যেসব শিক্ষার্থী ও সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের মুক্তি দিতে হবে। সেই সঙ্গে ছাত্রসমাজের ৯ দফা দাবি সরকারকে দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান তাঁরা পাশাপাশি তারা আরো জানান সেনাবাহিনীর হাতে দেশ দিতে হবে না হলে আসন ছাড়তে হবে।

এ ছাড়া ছাত্রদের চলমান আন্দোলনে সারা দেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকারকর্মী, পেশাজীবী, শ্রমজীবী ও সব নাগরিককে কর্মসূচি পালনের রাজপথে নেমে আসার আহ্বান জানান।

নওগাঁ সদর ওসি জাহিদুল হক বলেন, চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী ও বিজিবির টহলের পাশাপাশি পুলিশ সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন আছেন।

উল্লেখ্য বৃষ্টি উপেক্ষা করে সেখানে ঢল নামে হাজারো শিক্ষার্থীর। সেখানে পুলিশ বাধা দেয়ার চেষ্টা করলে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পুলিশ আর তেমন বাধা দেয়নি। কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে শিক্ষার্থীরা গণ মিছিলসহ পরে নওগাঁ মুক্তির মোড়ে আওয়ামী লীগের পার্টি অফিসে হামলা চালায় এতে পুলিশের পুলিশের লাঠিচার্জে ৭ জন শিক্ষার্থী আহত হন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১